1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শোকের মাসে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

শোকের মাসে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জাতীয় শোক দিবস ১৫ই আগষ্ট-২০২২ উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ১ আগষ্ট ২০২২ সোমবার টাউনহলে কালো ব্যাচ ধারণ কর্মসুচির মাধ্যমে মাসব্যাপী কর্মসুচি উদ্বোধন করেন।
এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দফতর সম্পাদক আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরণ চৌধুরী, যুব ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, মুক্তিযোদ্ধা আব্দুর রব, হাবিবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপিক বিলকিস খানম পাপড়ীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী কর্মসচির মধ্যে এছাড়া ৫ আগষ্ট শহীদ শেখ কামালের জন্মদিনে টাউন হলে সকাল ১০টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে সকাল ১০টায় টাউন হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৫ আগষ্ট টাউন হলে সকাল ৯টায় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়া শোকের দিন সকাল সাড়ে নয়টায় অসহায়দের মাঝে খাবার বিতরন ও বাদ যোহর সকল মসজিদে দোয়া মাহফিল ও মিষ্টান্ন বিতরণ করা হবে। ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা দিবসে সকাল ১১টায় টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসে বিকাল চারটায় টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD