1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
হালুয়াঘাটে আইন শৃঙ্খলা মিটিং- চিনি ও মাদক চোরাচালনের বিরুদ্ধে জুড়ালো বক্তব্য - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

হালুয়াঘাটে আইন শৃঙ্খলা মিটিং- চিনি ও মাদক চোরাচালনের বিরুদ্ধে জুড়ালো বক্তব্য

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের  হালুয়াঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত -সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। উক্ত সভায় হালুয়াঘাট সীমান্ত দিয়ে প্রকাশ্য দিবালোকে চিনি ও মাদকদ্রব্যের অবাধ প্রবেশের বিরুদ্ধে এবং প্রশাসনের নির্লজ্জ ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ সহ ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বিভিন্ন বক্তাগন হালুয়াঘাট সীমান্ত দিয়ে দিন রাত চব্বিশ ঘণ্টা প্রকাশ্য দিবালোকে হাজার হাজার টন চিনির পাশাপাশি মাদক দ্রব্য চোরাচালানের তথ্য তুলে ধরা হয়,সেই সাথে হালুয়াঘাটের স্মাগলারদের গুডাউন এবং মাদক চোরাকারবারিদের আস্থানা হাদিসের মোড়ে অভিযান পরিচালনার জন্য আইন শৃঙ্খলা বাহিনি কে অনুরোধ জানানো হয়। চোরাকারবারিদের গড ফাদার থানার ক্যাশিয়ার নামে পরিচিত সূরোজ আলী ও সত্য বাবুদের কে গ্রেফতারের অনুরোধ জানানো হয়, এছাড়া হালুয়াঘাটের প্রভাবশালি নেতা, হুন্ডি ব্যবসায়ী, মধ্যস্থতাকারী সরকার বাবু নামে পরিচিত টাকা পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয় । সভায় নির্দিষ্ট তথ্য প্রমান দেওয়ার পরও আইন শৃঙ্খলা বাহিনি কেন অভিযান পরিচালনা করছেন না তা নিয়ে দুঃখ প্রকাশ করা হয়। এদিকে চিনি ও মাদক ব্যবসায় জরিয়ে অধিকাংশ যুব ও ছাত্র সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে সকলে মত প্রকাশ করেন। সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক, বিজিবির কমান্ডার, ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সূরুজ মিযা, চেয়ারম্যান সামেদুল,শফিকুর রহমান,আঃ মান্নান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহাম্মদ, ধান ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক হুমায়ুন কবীর মানিক, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু, সাংবাদিক নাঈম সহ আরো অনেকে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD