1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন পালিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন পালিত

মো: নাজমুল হুদা মানিক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর টাউনহল প্রাঙ্গনে ৫ আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা। মিলাদ ও দোয়া মাহফিলে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সাদেক খান মিল্কী টজু, আলহাজ্ব মোমতাজ উদ্দিন মন্তা, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ সম্পাদক আলহাজ্ব মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, সম্মানিত সদস্য ও ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব ইমদাদুল হক সেলিম, জেলা আওয়ামীলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, এডভোকেট জিয়াউল হক সবুজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর হিমেল, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নাহিদা ইকবাল, কাউন্সিলর রোকেয়া হোসেন, সাধারন সম্পাদক সেলিনা রশিদ, জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মিন্টু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, মহানগর কৃষকলীগের সহসভাপতি নুর আলী তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক মন্ডল, সাধারন সম্পাদক তানভীর আহমেদ রাজিব, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিহারিকা পারভীন ইভা, জেলা যুব মহিলালীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার, জেলা যুবলীগ নেতা কাজী মিল্টন, কোতুয়ালী যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক দিলরুবা আক্তার, যুগ্ন আহবায়ক জেবিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শোকেরমাস ১৫ই আগষ্ট জাতির জনক ও উনার পরিবার সহ সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশের রাজনৈতিক, ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন অঙ্গনে এক উজ্জল নক্ষতের নাম শেখ কামাল। তিনি দেশের জন্য জীবন দিয়ে গেছেন। তিনি আবাহনীর সভাপতি হিসাবে খেলাধুলাকে দেশ বিদেশে পরিচিত করেন। আগামী ৮ আগষ্ট বেগম ফজিলাতুননেচ্ছা মুজিবের জন্মদিন অনুষ্ঠানে সকলকে অংশ গ্রহন করার জন্য জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আহবান জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা বলেন, স্বাধীনতা বিরোধীচক্র হায়েনাদের বর্বোরোচিত হামলায় জাতির জনক সহ উনার পরিবারের সদস্যদের সাথে শেখ কামাল শহীদ না হলে আজ হয়ত দেশ পরিচালনায় থাকতেন। তিনি শহীদ শেখ কামাল সহ জাতির জনকের পরিবার সহ সকল শহীদের আতœার মাগফিরাত কামনা করেন। তিনি আক্ষেপ করে বলেন, পখিরও বাসা আছে কিন্তু ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোন অফিস নাই। আমাদেরকে রাস্তায়, এখানে সেখানে অনুষ্ঠান করতে হয়। তিনি বলেন, রহিঙ্গাদের ঠাই হয়, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের অফিস করার মত জায়গা পাওয়া যায়না। এভাবে আর চালতে পারেনা। অধিকাংশ রাজনৈতিক দলের অফিস আছে, স্বাধীনতার পক্ষের ক্ষমতাসীন রাজনৈতিক দল জেলা আওয়ামীলীগের অফিস নেই এটি বড়ই দুর্ভাগ্য। তিনি বলেন, খুব শিগ্রই আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD