1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কার্যক্রমের অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ঈশ্বরগঞ্জে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কার্যক্রমের অভিযোগ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১৫ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জুলাই বিময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ‘জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কার্যক্রম’ পরিচালনা ও কলেজের জমি নিয়ে বিশৃংখলার অভিযোগ উঠেছে। বিষয়টির প্রতিকার চেয়ে উক্ত কলেজের দাতা সদস্যের পুত্র বুলবুল সরকার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সারাদেশে যথাযোগ্য মর্যাদায় তারুণ্যের উৎসব পালন হলেও উক্ত কলেজে কোন উৎসব বা কার্যক্রম পালন করা হয়নি। গত ১৫ মার্চ ২০২৩ ইং তারিখে যোগদানকৃত অধ্যক্ষ মোস্তফা কামাল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চেতনা বিরোধী কার্যকলাপ করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয় কলেজের ল্যাব সহকারি মঞ্জুরুল হকের যোগসাজসে কলেজের জমি অন্যায়ভাবে নিজেদের নামে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছেন।  এতে করে এলাকাবাসীর মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা সমন্বয়ক হাসানুর রহমান সজিব বলেন, “যদি অভিযোগের মধ্যে সত্যতা থাকে এবং অধ্যক্ষের কর্মকাণ্ড ‘জুলাই বিপ্লবের চেতনার বিরোধী হয়ে থাকে, তাহলে বিষয়টি সুষ্টু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে দাবী জানান।”

এব্যাপারে আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা। তারুণ্যের উৎসব অনুষ্ঠান করা হয়েছে। তবে ১৩ তারিখ থেকে বোর্ড পরিক্ষা থাকায় নোটিশ দিয়ে জানানো হয়েছিল ১৮ তারিখ উৎসব। আর অভিযোগের বিষয়টি তদন্ত করতে উপজেলা মাধ্যমিক ও একাডেমিক সুপারভাইজার স্যার এসেছিলেন। উনারা তদন্ত করে গিয়েছেন।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব পালন করার জন্য মন্ত্রনালয়ের নির্দেশনা রয়েছে। যদি আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজে তারুণ্যের উৎসব পালনের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বিষয়টির ব্যাপারে জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD