1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী তানিমা আটক - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী তানিমা আটক

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে সদর থানার টুটপাড়া এলাকা থেকে আটক করা হয় তাকে।

তনিমা ওরফে তন্বীর ভাড়া করা ফ্ল্যাটেই গুলিবিদ্ধ হন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার। পুলিশ বলছে, যে বাসায় গুলিবিদ্ধ হয়েছেন মোতালেব সেখানে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা পাওয়া গেছে।

প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা, সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে। কানের পাশে লেগে বেরিয়ে যায় গুলি। হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবার জানায়, মোতালেব এক সময় শ্রমিক লীগের সাথে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে যোগ দেন এনসিপি’র সহযোগী সংগঠন, জাতীয় শ্রমিক শক্তিতে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD