1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মসিকের অভিযানে জয়নুল আবেদিন পার্কে অবৈধ দোকান উচ্ছেদ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

মসিকের অভিযানে জয়নুল আবেদিন পার্কে অবৈধ দোকান উচ্ছেদ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জননিরাপত্তা ও জনস্বাচ্ছন্দ্য নিশ্চিতে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি হিমু আড্ডার সামনে থেকে জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করেন।
উচ্ছেদ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান বলেন, জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহের ফুসফুস। প্রতিদিন অসংখ্য নাগরিক এখানে আসে। তাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য অবৈধভাবে গড়ে ওঠা এ দোকানগুলোকে উচ্ছেদ করা হলো। তিনি আরও জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব মোঃ আমিনুল ইসলাম জাহাঙ্গীর, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পার্ক এলাকায় ভ্রমণ করতে হাজারো নাগরিক সিটি কর্পোরেশনের এইঅভিযানকে স্বাগত জানিয়েছেন।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD