1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নেত্রকোনায় জন সমর্থন ধরে রাখতে নিরলস কাজ করছেন এমপি মানু মজুমদার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

নেত্রকোনায় জন সমর্থন ধরে রাখতে নিরলস কাজ করছেন এমপি মানু মজুমদার

মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪০৬ বার পড়া হয়েছে

 নেত্রকোনা-১(দূর্গাপুর-কলমাকান্দা) আসনে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন সহ অসহায় গরীব মানুষের পাশে দাড়িয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন স্হানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি। দূর্গাপুর -কলমাকান্দা এ দুটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনগণের সমর্থন ধরে রাখতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এমপি মানু মজুমদার । বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকার রাস্তা ঘাট উন্নয়ন, বন্যা দূর্গত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন,ঢেউ টিন, সেলাই মেশিন, টিউব ওয়েল বিতরণ, করোনাকালীন ত্রান সামগ্রী বিতরন সহ বিভিন্ন ভাবে মানবিক কাজ করায় এমপি মানু মজুমদার এর প্রতি সন্তোষ প্রকাশ করেন স্হানীয় এলাকা বাসী।

জানা গেছে, মানু মজুমদার নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় উন্নয়ন, শিক্ষা,চিকিৎসা, খাদ্য,শীত বস্র বিতরণ ও শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছেন। স্হানীয়রা জানান, এমপি মানু মজুমদার খুবই ভালো মানুষ,পরোপকারী অসহায় গরীব মানুষের বন্ধু। সবার সুখে দূঃখে সবসময় পাশে পাওয়া যায়।

নির্বাচনী এলাকা জুড়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তা ঘাটের উন্নয়ন সহ দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তাঘাট উন্নয়ন, মেরামত সহ চলতি অর্থ বছরে কাবিটা ২য় পর্যায়ে দূর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫ টি প্রকল্পে ২৮ লক্ষ ৩২ হাজার টাকা ,টি আর প্রকল্পের ১ম পর্যায়ে ৩৯ টি প্রকল্পে ৪৯ লক্ষ ৫৭ হাজার, কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫১টি, টিআর প্রকল্পের ১ম পর্যায়ে ৪৯ লক্ষ ৫৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয় । এসব প্রকল্প বাস্তবায়ন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন স্হানীয় সংসদ সদস্য মানু মজুমদার। এ বিষয়ে মানু মজুমদার এমপি বলেন,জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, গৃহহীনদের গৃহ প্রদান, ইন্টারনেট ব্যবহার সহ পদ্মা সেতু র মত এত বড় মেগা প্রজেক্ট একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে ই সম্ভব হয়েছে। আজকে ঘরে বসে ই আমেরিকা সহ বিশ্বের যেকোনো প্রান্তে অডিও ভিডিও কথা বলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা যাচ্ছে। আমার সফলতার মুলে রয়েছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেটা মাথায় রেখেই নিরলস কাজ করার চেষ্টা করছি। জনগণ আমাকে যেভাবে বিশ্বাস করে কাছে টেনে নিয়েছে, আমি সেই বিশ্বাস ধরে রাখতে চাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD