1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতার করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়।


এর মাঝে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম নারায়নগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে খুন মামলার মোবারক হোসেন, এসআই আশিকুর হাসানের নেতৃত্বে একটি টীম টান হাসাদিয়া সিরতা থেকে দ্রুত বিচার মামলার আসামী মোঃ জিহাদ মিয়া, মোঃ নিরব মিয়া, মোঃ হিরা মিয়াকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে। এসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি টীম চায়না মোড় থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী সালমান মিয়া, ফয়সাল মিয়াকে গ্রেফতার করে। এছাড়াও এসআই আমিনুল ইসলাম, নিরুপম নাগ, জহিরুল ইসলাম, ত্রিদীপ কুমার বীর, আশিকুল হাসান, এএসআই দুলাল চন্দ্র রায়, নুরুজ্জামান, ইকবাল হোসেন, বিল্লাল হোসেন পৃথক অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ১০জনকে গ্রেফতার করে। তারা হলো, সুমন ওরফে পেট কাটা সুমন, ইমরান, নুরুজ্জামান মাসুম, শাহজাহান কবির, মোঃ বাপ্পা আলী ও আলী আজগর। এর মধ্যে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD