1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভোলার ইলিশায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপরে হামলা; থানায় মামলা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ

ভোলার ইলিশায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপরে হামলা; থানায় মামলা

বিশেষ প্রতিবেদক ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৭০ বার পড়া হয়েছে

 ভোলা সদর উপজেলার অন্তর্ভুক্ত পশ্চিম ইলিশা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের সদুরচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে পরিপক্ষের উপরে বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১/১০/২০২২ইং সকাল আনুমানিক ১১ ঘটিকায়, ভুক্তভোগী আলমগীর সিকদার (৫০) এর বসতবাড়ির পাশে নিজ জমিতে লাগানো সুপারি বাগানের সুপারি জোরপূর্বক পাড়তে আসে আব্দুল হাই (৫০) মাকসুদ (৩৫) হারুন (৩২) রাকিব (৩০) রাসেল (২৮) হাবিব (২৬) নিয়ান (২০) সালমা ২৮ সহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল।
এ সময় বাগানের মালিক আলমগীর সিকদার বাধা দিলে উক্ত সশস্ত্র সন্ত্রাসী দল তার উপরে বর্বরোচিত হামলা চালায়। এঘটনা দেখে আলমগীর সিকদারের স্ত্রী উম্মে কুলসুম (৪৬) স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তার উপরেও ধারালো অস্র দিয়ে হামলা চালিয়ে আহত করে সশস্ত্র সন্ত্রাসীরা, এসময় তার গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায় তারা।

সন্ত্রাসীরা হামলা চালিয়ে ফেরার পথে ভুক্তভোগীর ২ ছেলে রুহুল আমিন (৩০) ও আলাউদ্দিন (২৮) এর উপরেও ধারালো অস্র দিয়ে হামলা চালিয়ে তাদেরকে মারাত্মক আহত করে চলে যায়।
ভুক্তভোগী আলমগীর সিকদারের ছেলে রুহুল আমিন জানান, হামলাকারী আব্দুল হাই গংদের অত্যাচারে দীর্ঘদিন আমরা জিম্মি। হামলাকারীদের হামলায় আলমগীর সিকদারের বসতঘরেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে নামপ্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, আঃ হাই গংদের অত্যাচারে অতিষ্ঠ এলাকা বাসী, তারা অন্যের জমি দখল, নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা তারা করেনা।

ভুক্তভোগীর ছেলে রুহুল আমিন (৩০) বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগী পরিবারটি সমাজ ও প্রশাসনের কাছে সঠিক বিচার কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD