1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৮ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৮

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীর সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত অধরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার লক্ষে কাজ করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম মালগুদাম এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী রাজিব হোসেন ওরফে রাজিব, এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় সংলগ্ন জয়বাংলা চত্বরের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ হৃদয়, মোঃ কাঞ্চন মিয়া, মোঃ হেলাল উদ্দিনকে ৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম চরপাড়া থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আল আমিন, এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি ধোপাখোলা মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী জয় সরকার ওরফে জয়, এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম নতুন বাজার মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ তারেক খানকে গ্রেফতার করে। এছাড়া এএসআই হাফিজুর রহমান আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামী বয়ড়া এলাকার মোঃ শহিদুল ইসলাম খোকনকে গ্রেফতার করে। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD