1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৫ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৫

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দ্রুত বিচার মামলার আসামীসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা”র নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৫ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।


এর মাঝে এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে আকুয়া হাবুন বেপারী মোড় থেকে মাদক মামলার আসামী মোঃ প্রান্ত মিয়া মিয়া ৩০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা সেহড়া চামড়া গুদাম থেকে চুরি মামলার আসামী জান্নাতুল আক্তার ফেরদৌসী, এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা সুতিয়াখালী উজান পাড়া তিন রাস্তাার মোড় থেকে মারামারি মামলার মোঃ সুজন ইসলাম, মোঃ সজল ইসলাম, এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা কিশোরগঞ্জ সড়কের চর নিলক্ষীয়া থেকে অন্যান্য মামলার মোঃ জাকারিয়া, মোঃ শরিফ, আমিনুল ইসলাম, এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম অভিযান ঢোলাদিয়া শিক্ষা বোর্ডের সামনে সরকারী অন্যান্য মামলার মোজাফ্ফর হোসেন স্বপন, মোঃ মাসুদ, এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম আকুয়া জুবলী কোয়াটার মোড় থেকে অন্যান্য মামলার মোঃ বুলবুল, এএসআই মোঃ মাহমুদুল হাসান নেতৃত্বে একটি টীম সারদা ঘোষ রোড অন্যান্য মামলার তোফাজ্জল হোসেন রাব্বী, সজল আচার্য্যকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই আঃ সাত্তার, আবুল হাসান এবং নূরুজ্জামান পৃথক অভিযান পরিচালনা পরোয়ানাভুক্ত আরো তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ ইছাহাস আলী ও খাইরুল আলম। এদেও মাঝে একই ব্যাক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD