1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাদক চুরি ছিনতাই ও জুয়াড়িদের সাথে আপোষ নেই -ওসি শাহ কামাল আকন্দ  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাদক চুরি ছিনতাই ও জুয়াড়িদের সাথে আপোষ নেই -ওসি শাহ কামাল আকন্দ 

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, মাদক, চুরি ছিনতাই ও জুয়াড়িদের সাথে কোন ধরনের আপোষ নেই। মাদক ব্যবসায়ীরা যত বড় কিংবা যতই ক্ষমতাধর হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সোমবার খাগডহর ইউনিয়নের জয় বাংলা বাজারে বিট পুলিশিংয়ের সভায় ওসি শাহ কামাল আকন্দ এ সব কথা বলেন। ওসি আরো বলেন, বিট পুলিশিং হলো, মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেয়া। বিট পুলিশিং চলমান থাকলে আপনাদেরকে থানায় যেতে হবেনা।  থানার মাধ্যমে এই বিটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আপনাদের কাছে এসে আপনাদের সমস্যা শুনে স্থানীয় গণ্যমান্যদের সহায়তায় তাৎক্ষণিক সমাধান করে দিবে। এছাড়া সমাধানযোগ্য না হলে আইনী ব্যবস্থা নিবেন। এতে জন সাধারণের সময়, অর্থ সাশ্রয়ের পাশাপাশি মারামারি, হানাহানি কমে আসবে। একইসাথে পুলিশ ও আদালতে দোড়ঝাপ হয়রানি কমবে। এ জন্য আপনারা বিট পুলিশিংকে সহায়তা করুন। একইসাথে অপরাধীদের তথ্য দিন, আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে। তাহলেই এলাকায় চুরি ছিনতাই ডাকাতি ও মাদক ব্যবসা বন্ধ হবে।
সভায় খাগডর ইউনিয়নের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান একরামুল হক, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবু সাঈদ বাদল সহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD