1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৯ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৯

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজের পূর্ব পাশ থেকে  মাদক ব্যবসায়ী সৌরভ আহম্মেদ শুভ ও সুজন মিয়াকে সাত গ্রাম হেরোইন সহ, এসআইমাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ মোড়  আরো দুই মাদক ব্যবসায়ীকে চারকেজি গাজাসহ গ্রেফতার করে তারা হলো, মোঃ আলামিন, মোঃ সাকিব মিয়া, এসআই জোবায়ের খালিদের নেতৃত্বে টীম অভিযান পরিচালনা করে গাজীপুরের শ্রীপুর মাওনা এলাকা থেকে অপহরন মামলার আসামী মোঃ হেদায়েত মাহমুদ, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম বাউন্ডারী রোড এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মোঃ শরিফুল ইসলামকে গ্রেফতার করে।
 এছাড়া এএসআই রফিকুল ইসলাম, এসআই মনিরুজ্জামান ও এএসআই বিল্লাল হোসেন পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুইজন সহ পরোয়ানা ভুক্ত আরো একজনকে গ্রেফতার করে। সাজাপৰাপ্মোঃতরা হলো,মোঃ সুজন ও তানভীর রহমান এবং পরোয়ানাভুক্ত হলো, আজিত রিশি। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD