1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের গাঙ্গিনার পাড় যানজট অপরাধমুক্ত রাখতে ফাড়ি পুলিশ হার্ডলাইনে - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার ধোবাউড়া সীমান্তে রকমারি পন্যের চোরাচালানের আড়ালে মাদকের বিস্তার ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৫ কেজি গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪ গফরগাঁওয়ে গাছে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত এপ্রিলে জামালপুর জেলার পুলিশ সুপার শ্রেষ্ঠ

ময়মনসিংহের গাঙ্গিনার পাড় যানজট অপরাধমুক্ত রাখতে ফাড়ি পুলিশ হার্ডলাইনে

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৫১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। আসছে ঈদুল ফিতরে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি ছিনতাই পকেটমার রোধ ও যানজট নিরসনে কোতোয়ালি মডেল থানা পুলিশের ১নং ফাড়ি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নগরীর প্রাণ কেন্দ্র গাঙ্গিনার পাড়। এ এলাকার গাঙ্গিনার পাড় মোড় থেকে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত নগরীর অতি ব্যস্ততম এলাকা। বিভাগীয় নগরী হওয়ায় এই এলাকা আরো ব্যস্ত হয়ে উঠছে। একইসাথে নগরীর ব্যস্ততম এই এলাকার শত শত ব্যবসা প্রতিষ্ঠান বহুতল ভবনগুলোতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় রাস্তাজুড়ে দখল করে আছে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন। ফলে সব সময় যানজট লেগেই আছে।

এই ব্যস্ততার ফাকে চোর, ছিনতাইকারী ও পকেটমারদের ভিড় বেড়ে যায় ঈদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে। গাজীপুর থেকে শুরু করে বৃহত্তর অঞ্চলের চোর, ছিনতাইকারী ও পকেটমারদের দল ময়মনসিংহে আগমন ঘটে।
এই সুযোগে চোর, ডাকাত, পকেটমার ও ছিনতাইকারী চক্র অতি সহজেই ঈদে বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে সাধারণ মানুষের টাকা, পয়সা, মেবাইল, স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসারওসি শাহ কামাল আকন্দের দিকনির্দেশনায়, পবিত্র রমজানে আসন্ন ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের চলাচল এবং বাড়ি ফেরা নিশ্চিত করতেসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় কঠোর অবস্থানে কোতোয়ালী থানাধীন ১ নং পুলিশ ফাঁড়ি পুলিশ। ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ, সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে, গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে যানজট নিরাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে দিতে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিনরাত কাজ করে যাচ্ছেন। এ লক্ষে যানজটকে অন্যতম কারণ চিহ্নিত করে গত দুদিন ধরে এই এলাকার যানজটরোধ, ফুটপাত উচ্ছেদ সহহকারমুক্ত এলাকা গড়তে ১ নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ার হোসেন সহ তার টিম নিয়ে দিনরাত কাজ করছেন। ফলে গত দুদিন ধরে এই এলাকায় নেই কোন যানজট। রাস্তায় দাঁড়িয়ে থাকা রিক্সা, অটো, ইজিবাইক, মিশুক নেই। যেন এক সভ্যতার জগতে ফিরে এসেছে এই অঞ্চল। গাঙ্গিনার পাড় এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ মনে পুলিশী টহল এই অবস্থায় চলমান থাকলে আরো বেশি ব্যবসা হবে। মানুষ কেনাকাটা করে স্বস্তি পাবে। চুরি ছিনতাই ডাকাতি ও পকেটমারমুক্ত হবে। ১ নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন বলেন, ঈদে কেনাকাটা করতে আসা মানুষজনকে স্বস্তি দিতে পুলিশ নিয়মিত ডিউটি করছে। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়কে অপরাধমুক্ত কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গত দুদিন ধরে টানা অভিযান চলছে। এরই মধ্যে বেশ কিছু ছিনতাইকারী, পকেটমারকে গ্রেফতার করা হয়েছে। যাদের অধিকাংশ বিভিন্ন এলাকা থেকে ঈদ পরব সামনে রেখে মিশন নিয়ে এই নগরীতে এসেছে। জনগণের নিরাপত্তায় এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD