1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২১ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২১

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ ঈদের কেনাকাটা করে মানুষজনকে নিরাপদে গন্তব্যে পৌঁছতে সহযোগিতা এবং ঈদ মার্কেটে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তায় কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ  অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম বাঘমারা পুরাতন মেডিকেল গেইটের সামনে থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী  ইমরান হোসেন, শাহেদ আলী, আলমাস  মিঠুন শেখ, বিজয়কে দেশীশ অস্ত্র সহ, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম জয় বাংলা চত্বর এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ জসিম মিয়াকে দেশীয় অস্ত্র সহ, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম চর কালিবাড়ী এলাকা থেকে দস্যুতা চেষ্টা মামলার আসামী নেহাল হাসনাইন নিটুল, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম  কলেজ রোড, মীর বাড়ী এলাকা থেকে ভরণ পোষন মামলার আসামী মোঃ মঞ্জুরুল ইসলাম, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম চর কালিবাড়ী ময়লাকান্দা থেকে অন্যান্য মামলার আসামী সজিব, সাইফুল ইসলাম, এএসআই ফরহাদ উদ্দিনের নেতৃত্বে একটি টীম  কালীবাড়ী মোড় থেকে অন্যান্য মামলার আসামী শাওন,  শাওনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই তাইজুল ইসলাম, এএসআই রেজাউল করিম, হযরত আলী, শামীমুল হাসান, নুর ইসলাম, ফরহাদ উদ্দিন, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন পৃথক অভিযানে দুইটি সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ ছয়জনকে গ্রেফতার করেছে। সাজাপ্রাপ্তরা হলো, রাশিদা খাতুন, এ.এফ.এম আমিনুল ইসলাম (সবুজ)এবং পরোয়ানা ভুক্ত পলাতক আসামিরা হলো, মোঃ রতন মিয়া, ওয়াজ উদ্দিন, মোঃ আজম, উজ্জল, মোঃ নুরুল ইসলাম, নূরুল ইসলা্ম ও মোঃ সাব্বির। এদের মাঝে একই  ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদেরকে বুধবার  আদালতে পাঠিয়েছে পুলিশ।  এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD