1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৫ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৫

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম চুরখাই একটি  ফিলিং ষ্টেশনের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ ইমনকে ২০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট গ্রেফতার করে।এসআই মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম কালীবাড়ী পুরাতন গোদারাঘাট বউ বাজার থেকে মাদক মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে ১০ গ্রাম হেরোইনসহ, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম চরকালীবাড়ী চায়না মোড় থেকে মিলগেইট বাজারগামী  থেকে মাদক মামলার আসামী আবু বক্কর সিদ্দিক, স্বপন মিয়া, শ্যামল চন্দ্র ষোষকে ৩ শত গ্রাম গাজাসহ, এসআই মোঃ আল মামুনের নেতৃত্বে একটি টীম চরনিলক্ষীয়া ফকির বাড়ী এলাকা থেকে মারামারি মামলার আসামী রিয়াজুল আদব, হানিফ ফকির, রিনা আক্তার,
এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ শহিদ, এএসআই ভোলনাথ সাহা ২নং পুলিশ ফাড়ির নেতৃত্বে একটি টীম সিটি কর্পোরেশন এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ তানিম মিয়া, মৃদুল ইসলামকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আলা উদ্দিন, উত্তম কুমার, রিফাত আল আফসানী এবং এএসআই রেজাউল করিম পৃথকভাবে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আরো চার পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মঞ্জুরুল ইসলাম, ইকবাল হোসেন তপন, শফিকুল ইসলাম ও নাহিদা হাফিজ। গ্রেফতারকৃতদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।  এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD