1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২৮ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২৮

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ নিয়মিত মামলার আসামী ও পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৮ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম বাড়েরাপুল থেকে মাদক মামলার আসামী মোঃ সিরাজুল ইসলাম শিপন, মোঃ দেলোয়ার হোসেনকে ৬ গ্রাম হেরোইন সহ,
এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী মোঃ নুর উদ্দিন, এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম নাসিরাবাদ কলেজ রোড থেকে মাদক মামলার আসামী মোঃ ফারুক হোসেন ৫ গ্রাম হেরোইনসহ, এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম কাচারী বাজার এলাকা থেকে চুরি মামলার আসামী কাশেম, আলম, মোস্তাকিম, শামীম, সোহরাব হোসেন, এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ রুবেল মিয়া, নিঝুম মিয়া ওরফে নিঝু, এসআই জোবায়ের খালিদের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী রাজু চন্দ্র দে, এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী জুবায়ের, এএসআই নূরে আলমের নেতৃত্বে একটি টীম চর নিলক্ষীয়া এলাকা  অন্যান্য মামলার আসামী আল আমিন, আবুল কালাম, লাল চাঁন, মোঃ শফিকুল ইসলাম, মানিক মিয়া, এমদাদুল, এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মুন্না, শফিকুল ইসলাম, মোস্তফা, জাকির হোসেন, আইনুল ইসলাম, আঃ মালেককে গ্রেফতার করা হয়।
এএসআই ভোলনাথ সাহার নেতৃত্বে একটি টীম কাঠগোলা এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ রুবেলকে গ্রেফতার করা হয়।
এছাড়া এএসআই রফিকুল ইসলাম, ২নং পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো একজন পলাতক আসামিকে গ্রেফতার করে। তার নাম মোঃ শফিকুল ইসলাম। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD