1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২৮ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২৮

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্ট, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে  ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীত ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ নিয়মিত মামলার আসামী এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ২৮ জনকে গ্রেফতার করা হয়।
 এর মাঝে পুলিশ পরিদর্শক মোঃ ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টীম রহমতপুর থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম  কেওয়াটখালী এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ আসাদুল, মোঃ মামুন মিয়া, মোঃ রাসেল মিয়া
এসআই আজগর আলীর নেতৃত্বে একটি টীম অভিযান ঢাকা বাইপাস মোড় থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ মারুফকে দেশীয় অস্ত্র সহ, এএসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টীম আকুয়া চৌরাঙ্গীর মোড় থেকে অন্যান্য মামলার আসামী ইলিয়াস, রিফাতকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই নূর মোহাম্মদ, জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম, এএসআই হযরত আলী, সোহরাব হোসেন, মাসুম রানা, ফারহাদ, শামীমুল হাসান পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত আরো ৮ জনকে গ্রেফতার করে। তারা হলো, আঃ রহিম, সুমন মিয়া, মোঃ জামাল শেখ, এছাক মিয়া, মোঃ গাজী মিয়া, মোঃ জুলহাস মিয়া ও মোঃ রাসেল মিয়া। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।  এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD