1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৬ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৬

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের শান্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী  কাঁচাবাজার সংলগ্ন থেকে মাদক মামলার আসামী মাহাবুব ওরফে মামুনকে হেরোইন সহ, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম সানকিপাড়া এলাকা থেকে নারী নির্যাতন মামলার আসামী আতিকুল ইসলাম আশিক, এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম থানাঘাট এলাকা থেকে ভরণ পোষন আইন মামলার আসামী মোঃ রাব্বী আলম, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম  কাশর মোড় এলাকা হইতে অন্যান্য মামলার আসামী শরিফ মিয়া, এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একটি টীম গাঙ্গীনারপাড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আব্দুল্লাহ গাজী, হৃদয় সাহা ও সুজন  দাস, এএসআই শামীমুল হাসানের নেতৃত্বে একটি টীম চর কালিবাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মাহমুদুল হ্সাান সুমন, কাজল দত্ত, সজিব সরকার ও রাজিব সরকার, এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম অভিযান অত্র থানাধীন চর পাড়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী রফিক আলী, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মোস্তফাকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই বিল্লাল হোসেন, নূরুজ্জামান পৃথক অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্ত হলো, সাজেন্ট আশোক কুমার চৌহান (অবঃ আর্মি) এবং  পরোয়নাভুক্ত হলো, মোঃ আজহারুল ইসলাম সুমন। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD