1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঝিনাইদহে সরকারী চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে। - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

ঝিনাইদহে সরকারী চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৯৭২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:– ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সরকারী চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩জুলাই) সকালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদৌলা এ আদেশ দেন। আসামী মনজুর রাশেদ জেলার হরিনাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, গত ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চাল বিতরণে জন্য সরকারী বরাদ্দকৃত সমুদয় চাউল বিতরণ না করে গোডাউনে মজুদ রাখে হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউপি চেয়ারম্যান। অসৎ উদ্দেশ্যে ভিজিএফ’র চাউল ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুদ রাখায় সিলগালা করে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ বিষয়টি নিয়ে সদুত্তর দিতে না পারায় হরিনাকুন্ডু থানায় মামলা দায়ের করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান। মামলার পর চেয়ারম্যান মনজুর রাশেদ চলতি বছরের ৯ মে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। সেই সাথে উচ্চ আদালত ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার আদেশ দেন। আদালতের আদেশ অমান্য করে ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে জামিন নানিয়ে আজ সোমবার জামিনের জন্য আদালতে হাজির হলে আদালত জামিন মঞ্জুর না করে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD