1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বিভিন্ন হত্যা মামলার রহস্য উদঘাটনে ডিবি পুলিশ পুরস্কৃত - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

ময়মনসিংহে বিভিন্ন হত্যা মামলার রহস্য উদঘাটনে ডিবি পুলিশ পুরস্কৃত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা এর দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন এর নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে মুক্তাগাছা থানার চাঞ্চল্যকর অটোচালক শামীম হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সহিত জড়িত ০১ জন আসামী গ্রেফতার। পাগলা থানা এলাকা হইতে ০১টি রিভলবার, ০১টি একনালা বন্দুক, রিভবারের ০৪ রাউন্ড গুলি ও বন্দুকের ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার ও ঘটনার সহিত জড়িত ০১ জন আসামী গ্রেফতার। কোতোয়ালী থানা এলাকা হইতে ০৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার। ঈশ্বরগঞ্জ থানা এলাকা হইতে রচোরাই বাই সাইকেল, মোবাইল ফোন উদ্ধার ও ঘটনার সহিত জড়িত ০৪ জন আসামীকে গ্রেফতার করায়, ডিবির ওসি মোঃ ফারুক হোসেন, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এসআই রেজাউল আমীন র্বষন, এসআই পরিমল চন্দ্র সরকার, পিপিএম, এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার, এসআই মোঃ আব্দুল জলিল, এসআই আলমগীর কবিরকে মাসিক ক্রাইম কনফারেন্স জানুয়ারি- ২০২৪ মাসে মাননীয় আইজিপি এবং মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান।

জানা যায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ফারুক হোসেন এর মাদক,ডাকাতি, চুরি,জঙ্গি সন্ত্রাস,হত্যা মামলা রহস্য উদঘাটন বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে জেলায় প্রকাশ্য মাদক বিক্রি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। শহরে আর দেখা যায় না মাদক বিক্রেতাদের। তবে মাদক নির্মূলে যারা দিনরাত পরিশ্রম করে চলেছেন তাদের নিরুৎসাহিত করলেন না বাংলাদেশ পুলিশের আইজিপি ও ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা। বিভিন্ন চাঞ্চল্যকর হত্যার মামলার রহস্য উদঘাটন, মাদক নির্মূলে অবদান রাখায় তাদের উৎসাহ প্রদানে পুরস্কৃত করলেন তিনি।

পুরস্কার প্রাপ্তি মনকে আনন্দিত করে। ভালো কাজের পুরষ্কার জাতির কাছে প্রশংসায় ভাসে। এ জাতীয় পুরষ্কার এর জন্য গুটা পুলিশ বাহিনী কম্পিটিশনে নিয়মিত কাজ করে যাচ্ছে। শুধু পুরষ্কার এর আশায় নয় বরং দেশ ও জাতির জান, মাল নিরাপত্তা সহ সকলকে নিরাপদে রাখতে সকল চেষ্টায় মগ্ন পুলিশ বাহিনী। জনমনে আজ পুলিশ বাহিনী আস্থা অর্জন করতে পেরেছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)এ’র অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, পুরস্কার পাওয়াটা আনন্দময়। এ ভাবে পুরস্কার পেলে আমাদের দেখাদেখি দেশের সকল পুলিশ বাহিনীর কাজের আরও গতি বাড়বে। জেলা পুলিশ সুপার এর হাত থেকে পুরস্কার পেয়ে ডিবি পুলিশের ওসি ফারুক হোসেনসহ ডিবি পুলিশের কর্মকর্তাগণ খুশি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD