1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১৬ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক পরিস্থিতি রোধ করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়।


এর মাঝে এসআই আলী আকবর অষ্টধার কুঠুরাকান্দা এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মোঃ হামিদুল ইসলাম, এএসআই মাসুম রানা সংগীয় অফিসার ও ফোর্স থানা এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ হাবিবুর রহমান, মোঃ রিপন মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ বাশার, কাশেমকে গ্রেফতার করে।

এছাড়া এসআই শুভ্র সাহা, এসআই রুবেল মিয়া এসআই ফারুক আহমেদ, এসআই মতিউর রহমান, এসআই অসীম কুমার দাস, এএসআই হুমায়ুন কবির, এএসআই হুমায়ুন কবির-২, এএসআই ছামিউল হক, এএসআই ইকবাল হোসেন, এএসআই ছামিউল হক পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুই পলাতক, পরোয়ানা ভুক্ত আরো আটজনসহ ১০ পলাতককে গ্রেফতার করে।
তারা হলো, মঞ্জু রানী দাস, শহীদ মিয়া, মোঃ আঃ হক, মোঃ আবু রায়হান, আরিফ, মোঃ রফিক মিয়া, শহিদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সেলিম, মোঃ রফিকুল ইসলাম। তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD