1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সদরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ নিহত ২ আহত ৬ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহ সদরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ নিহত ২ আহত ৬

প্রসাদ সাস :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার কুঠুরাকান্দা (পূর্ব পাড়া) গ্রামে গত ১৩ মার্চ বুধবার বিকালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে শিশু সহ ২ জনের মৃত্যু ও ৬ জন গুরুতর আহত হয়েছে।

মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্রে জানাজায় ১৩ মার্চ আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনা সূত্রে জানাযায় আকস্মিত ভাবে উক্ত গ্রামের কদম আলীর পুত্র হামিদুল ইসলাম (৩২) লাঠি দিয়ে জিলাপি ব্যবসায়ী মুসলেম উদ্দিন( ৬৫)এর মাধা আঘাত করলে নিহত মুসলেম উদ্দিন মাথা ফেটে গুরুতর আহত হন, এসময় তার কোলে থাকা শিশু (নাতির ছেলে) সুলাইমান (০১)মারাত্মক ভাবে আহত হয়।
তাদের বাঁচাতে মুসলেম উদ্দিন এর স্ত্রী ফিরুজা বেগম (৬০) এগিয়ে আসলে তাকেও হামিদুর লাঠি দিয়ে পিটিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখমের সৃষ্টি করে।
এসময় মুসলেম উদ্দিনের মেয়ে ফরিদা (৪৫) নাতবৌ নূরনেহার( ২৬) নাতীর ছেলে নূরে আলম (৯) (শারীরিক প্রতিবন্ধী) নিহত মুসলেম উদ্দিনের নাতিবউ লিমা খাতুন( ২৮) পড়শী বিমলা খাতন (৫০) হামিদুলের এলোপাতাড়ি লাঠির আঘাতে গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দৌত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে মুসলেম উদ্দিন (৬৫) ও শিশু সুলাইমান (০১) এর আবস্থার অবনতি হলে ঐদিনই কর্বব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধূন অবস্থায় মুসলেম উদ্দিন গত ১৪ মার্চ দিবগত রাত ৩টার দিকে এবং ১৫ মার্চ দুপর ১২ টার দিকে শিশু সুলাইমানের মৃত্যু হয়। আহতদের মধ্যে ফিরাজা ও নূরে আলমের অবস্থা আশঙ্কাজনক, তারা এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাদআাকী আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হতে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।
​এদিকে ঘটনার পরেই মৃত মুসলেম উদ্দিন এর নাতী সুজন মিয়া বাদী হয়ে হামিদুল ইসলামকে প্রধান করে ৪ জনের নাম উল্লেখ্য করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানয় মামলা দায়ের করলে পুলিশ দন্ড বিধ ১৪৩/৪৪৭/৩২৩;৩২৫/৩০৭/১১৪/৫০৬(২) ধারায় মামলা আমলে নিয়ে ঘরনার দিনই প্রধান আসামী হামিদুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। বাকী আসামীর হলো হামিদুলের পিতা কদম আলী (৫৫) পিতা মৃত কাশেম আলী, মোছাঃ হামিদা বেগম (৫০) স্বামী কদম আলী, শিরিনা খাতুন (২৬) স্বামী -হামিদুল ইসলাম, সর্ব সাং- অষ্টধার কুঠুরাকান্দা (পূর্বপাড়া) থানা – কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ। ​
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান যেহেতু আহতদের মধ্যে ২জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সেক্ষেত্রে আসামীদের বিরুদ্ধে দন্ড বিধ ৩০২ ধারায় মামলা সংশোধিত করে রুজু করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD