1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
 ময়মনসিংহে ডিবি’র অভিযানে চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার ১ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

 ময়মনসিংহে ডিবি’র অভিযানে চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অভিযানে গফরগাওয়ে নয়ন হত্যার এক আসামীকে গ্রেফতার করেছে।

গত ৭ মার্চ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় মামলার ভিকটিম নয়ন (৩০) মোটরসাইকেল যোগে নিজ বসত বাড়ী হইতে গফরগাঁও বাজারে আসার জন্য রওনা হইয়া গফরগাঁও টু ভালুকা রোডে গন্ডগ্রাম সাকিনস্থ জনৈক ফারুকের ধানের খলা সংলগ্ন রাস্তায় পৌঁছামাত্রই মোটর সাইকেল গতিরোধ করিয়া আসামীগন পূর্ব পরিকল্পতিভাবে হত্যার উদ্দেশ্যে রাম দা, ছেনদা, চাপাতি, লোহার পাইপ দিয়ে এলোপাথিরভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই মোঃ আশরাফুল ইসলাম সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসিয়া ভিকটিমকে চিকিৎসার জন্য গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসিলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখিয়া উন্ন চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু ভিকটিমের ভাই ভিকটিম নয়নকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়া ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যাওয়ার পর ৮ মার্চ রাত অনুমান ০২.৪০ ঘটিকায় কর্তব্যরত ডাক্তার ভিকটিম নয়নকে মৃত ঘোষণা করেন। এই সংক্রান্তে ভিকটিমের ভড় ভাই মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করলে গফরগাঁও থানার মামলা নং-০৪, তারিখ-১১/০৩/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

মামলা রুজু হওয়ার পরপরই পুলিশ সুপার, মময়মনসিংহ মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে গত ১৬ মার্চ দক্ষিনখান থানাধীন হলান এলাকা হইতে ঘটনায় জড়িত আসামী  মোঃ আবুল কালম রিপন (৫২), পিতা-মৃত আঃ লতিফ, মাতা-মোছাঃ চাঁন বানু, সাং-পাঁচুয়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD