1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ত্রিশালে রাতে নারী আসামী ধরায় ৩ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ত্রিশালে রাতে নারী আসামী ধরায় ৩ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

নারী পুলিশ ছাড়াই, রাতে নারী আসামী আটক করায় ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ত্রিশাল উপজেলার ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় রোববার (১৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেনঃ ত্রিশাল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক ইসমাইল হোসেন (৩০), গোলাম রসুল (৩৫) ও রাকিব (৩৯) ত্রিশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ চাঁদ মিয়া জানান, এক মারামারি মামলার বেদেনা আক্তার নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যান ত্রিশাল থানায় কর্মরত তিন পুলিশ কর্মকর্তা।

বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেফতার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন তিন পুলিশ কর্মকর্তাকে এলোপাথাড়ি কুপিয়ে তাদের মাকে ছিনিয়ে নিয়ে যায়। ইন্সপেক্টর তদন্ত চাঁদ মিয়া আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে ওই সময়ের মাঝে আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এএসআই রাকিবের পেটে কোপের আঘাত রয়েছে।

এসআই ইসমাইলের পিঠে কোপানোর আঘাত ও এএসআই গোলাম রসুলের কনুইয়ের ওপরে আঘাত রয়েছে। প্রথমে ব্লিডিং তো কোনো মতেই বন্ধ হচ্ছিল না। এখন ব্লিডিং বন্ধ হয়েছে। তাদের বেডে পাঠানো হয়েছে। তবে বর্তমানে তিনজনই আশঙ্কামুক্ত আছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD