1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি'র অভিযানে ২৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৫ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ২৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি এর অভিযানে ০৫ মাদকাসক্ত ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ২৩ গ্রাম হেরোইন ।

 পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের অন্তর্গত কেওয়াটখালী রেলওয়ে কলোনী সাকিনস্থ নদীরপাড় সংলগ্ন গ্রামীণফোন (GP) টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.০৫ ঘটিকায় ২৩ গ্রাম হেরোইনসহ  মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ হান্নান (৪০), মোঃ স্বপন (৩০), জহির উদ্দিন ওরফে জহুরুল (৩৪), মোঃ মনির হোসেন (২৫) ও মোঃ জুলহাস (৪০)দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী মোঃ হান্নান (৪০)এর বিরুদ্ধে ০২টি,  আসামী   মোঃ স্বপন (৩০) এর বিরুদ্ধে ০৭টি মামলা, আসামী জহির উদ্দিন ওরফে জহুরুল (৩৪) এর বিরুদ্ধে ০৩টি মামলা এবং আসামী মোঃ জুলহাস (৪০) এর বিরুদ্ধে ০১টি  আছে।

উদ্ধারকৃত ২৩ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD