1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ব্যস্ততম নগরীর যানজট দুর্ভোগ নিরসনে পুলিশের অভিযান - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহ ব্যস্ততম নগরীর যানজট দুর্ভোগ নিরসনে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

বিভাগীয় নগরী ময়মনসিংহে অসহনীয় যানজট। ফলে প্রতিদিন নগরবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্দিষ্ট সময়ে এখন আর কেউ গন্তব্যে পৌঁছাতে পারছে না। নগরীর গণমানুষের দুঃখ কষ্ট লাগবের কথা চিন্তা করে ওসি মোঃ মাইন উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।

মানুষের দুর্ভোগ লাগবে চলাচলের সুবিধা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে রাস্তার উপর জনশৃংঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞার নির্দেশনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ তারিখে দুপুর থেকে থানা ও ফাঁড়ীর অফিসার ফোর্স নিয়ে গাঙ্গিনাপার, ওল্ড পুলিশ ক্লাব রোড, ট্রাংপট্টি, বাসা বাড়ি মার্কেট , ও বড় মসজিদ এলাকার রাস্তা অবমুক্ত যানজট নিরসন করতে হকার উচ্ছেদে ব্যাপক অভিযান পরিচালনা করেন। জনশৃংঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

উল্লেখ্য যে, এর আগে দাপুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে নগরীর গাঙ্গিনারপাড়, নতুন বাজার মোড়, স্বদেশী বাজার আমপট্টি মোড়, চড়পাড়া মোড়, ব্রীজের মোড়, জিলাস্কুল মোড়, জুবলীঘাট মোড়, রাজবাড়ি সংলগ্ন গঙ্গাদাশ গুহ রোড মোড়, টাউন হল মোড়, কাঁচিঝুলি মোড়, সানকিপাড়া বাজার রেলক্রসিং, নাসিরাবাদ স্কুল রেলক্রসিং, নতুন বাজার রেলক্রসিং, সি,কে ঘোষ রোড রেলক্রসিং, মেডিকেল কলেজ হোস্টেল গেইট রেলক্রসিং, কৃষ্টপুর-পাটগুদাম রেলক্রসিং, খাগডহর ঘুন্টি রেলক্রসিং। এই সকল জায়গাগুলোতে যানজট নিত্য নৈমত্তিকি ব্যাপার হয়ে দাড়িয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD