1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ বোররচরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ আহত ৭ আটক ৩ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহ বোররচরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ আহত ৭ আটক ৩

মোঃ সোহেল মিয়া::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলা ৩নং- বোররচর ইউনিয়নে ডিগ্রীপাড়া গ্রামে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জেরধরে দুই পক্ষের সংঘর্ষে জয়নব বিবি নামের একজন বয়স্ক মহিলা নিহত ১ ও ৭ জন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । জেলা গোয়েন্দা সংস্থা পুলিশ এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বোররচর ডিগ্রীপাড়া গ্রামে মোঃ জালাল উদ্দিন গং ও বিল্লাল, রব্বানী গংদের সাথে জমি নিয়ে বিরোধের সূত্রধরে বিল্লাল ও রব্বানী গংরা সন্ত্রাসী হামলার চেষ্টা চালায়। ভুক্তভোগীরা বাধা দিতে গেলে হামলার শিকার হয় বয়স্ক মহিলা জয়নব বিবি । এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন সহ ডিবি পুলিশের ফোর্স রয়েছে । এই ঘটনায় ৩ জন গ্রেফতার হওয়ার সংবাদ পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা হলো জুবায়ের হোসেন, নূর মোহাম্মদ, ইসরাফিল । একটি সুত্র জানায় গত ১০ বছর পূর্বে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে জালালের ভাই আলাল মিয়া, বিল্লাল ও রব্বানী গংদের হাতেই নিহত হয়েছে বলে এলাকাবাসী জানায় । এদিকে বিল্লাল গংরা পালিয়ে গেলেও তাদের বাড়ীর সমস্ত মালামাল নিকট আত্বীয় স্বজন ভ্যানগাড়ি করে নিয়ে যাচ্ছে । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD