1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় বিদ্যুতের তার চোর চক্রের ২ সদস্য আটক - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ভালুকায় বিদ্যুতের তার চোর চক্রের ২ সদস্য আটক

স্ফরোজা আক্তার জবা :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ট্রান্সফরমার, বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

শনিবার (২৩ মার্চ) সকালে সাংবাদিকদের এই তথ্য জানায় থানা পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার লালচাঁন বাবু (২৬) ও ইব্রাহিম (২২) নামে দুই সদস্যকে আটক করে পুলিশ।

ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে এস আই নুর কাশেম, এস আই মঞ্জুরুল, এ এস আই রিপন ওই অভিযান পরিচালনা করেন।

এসময় বিপুল পরিমান তার ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরেই উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার, বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চুরি করে আসছে। আটককৃতদের নিয়মিত মামলায় কোর্টে চালান দেয়া হচ্ছে বলে জানান তিনি। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD