1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গাইডলাইন্স ও ভিডিও এডিটিং বিষয়ক ০১ দিনের কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

গাইডলাইন্স ও ভিডিও এডিটিং বিষয়ক ০১ দিনের কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

 

আজ ২৪ মার্চ সকাল দশটা হতে মিডিয়া উপযোগী “প্রেস রিলিজ গাইডলাইন্স ও ভিডিও এডিটিং” বিষয়ক কর্মশালা পিবিআই, ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন এএসএম হোসাইন শাহীদ, ব্যুরো চীফ, যমুনা টেলিভিশন, ময়মনসিংহ এবং ভিডিও এডিটিং বিষয়ে আলোচক ছিলেন নাজমুস সাকিব, ক্যামেরাম্যান, চ্যানেল ২৪, ময়মনসিংহ। কর্মশালা সঞ্চালন করেন মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জেলা।

মূল প্রবন্ধ উপস্থাপক এএসএম হোসাইন শাহীদ, ব্যুরো চীফ, যমুনা টেলিভিশন, ময়মনসিংহ তার আলোচনায় তুলে ধরেন, কিভাবে একটি ঘটনার বিষয়কে সহজবোধ্য, সাবলীল ভাষা ব্যবহার করে সংক্ষিপ্ত ও কার্যকরভাবে জনসাধারণের কাছে পৌছে দেয়া যায়। এছাড়াও ভিডিও এডিটিং বিষয়ে আলোচক  নাজমুস সাকিব, ক্যামেরাম্যান, চ্যানেল ২৪, ময়মনসিংহ তার আলোচনায় ভিডিওধারণ, স্টিল পিকচার ক্যাপচার ও কিভাবে ভিডিও এডিট করতে হয় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

পিবিআই ময়মনসিংহ জেলা কর্তৃক আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন পিবিআই ময়মনসিংহ জেলার কর্মকর্তা/কর্মচারীগণ। কর্মসূচিটি সকাল ১০.০০ ঘটিকায় শুরু হয়ে ১৫.৩০ ঘটিকায় শেষ হয়।

পিবিআই, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, বর্তমান সময়ের আলোকে এ ধরনের যুগোপযোগী বিষয়ে সকল পেশাজীবীদের পরিষ্কার ধারণা থাকা উচিত। সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ মহান ও কষ্টসহিষ্ণু পেশায় নিয়োজিত সাংবাদিকবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD