1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মহাসড়কে পরিবহন সেক্টরে চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ গ্রেফতার-৩ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

মহাসড়কে পরিবহন সেক্টরে চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফারুক হোসেন এর দিকনির্দেশনা, এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ট্রাফিক মোড়ের গোল চত্বরস্থ সরকারী পাঁকা রাস্তার উপর হইতে ২৪ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.৫০ ঘটিকায় মাসিক চাঁদা আদায়ের বিভিন্ন ট্রান্সপোর্ট লেখা সম্বলিত কার্ডসহ চাঁদাবাজ সুদীপ পাল (৪০), পিতা-সুশীল চন্দ্র পাল, মাতা-উজ্জলা রাণী, সাং-সি কে ঘোষ রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে এবং ২৫ মার্চ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চুরখাই পাঁচ রাস্তা রোড়রস্থ খলিল মুন্সীর মুদির দোকানের সামনেহইতে মোঃ মানিক মিয়া (৩৮) এবং অভিযান পরিচালনা করে একই দিনে ত্রিশাল থানাধীন বালিপাড়া মোড়রস্থ সালমান হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ উজ্জল মিয়া (৩৫), পিতা-মৃতঃ আক্কাছ আলী সওদাগর, মাতা-পারভীন, সাং-বালিপাড়া, থানা-ত্রিশাল গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা পলাতক আসামীদের সহযোগীতায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ট্রাফিক মোড়ের সামনে দীর্ঘদিন যাবৎ পরিবহন সেক্টরের বিভিন্ন যানবাহনে সুবিধা দেওয়ার জন্য চাঁদা উত্তোলনের কাজে নিয়োজিত থেকে দীর্ঘদিন যাবৎ সুচনা ট্রান্সপোর্ট এর ব্যানারে প্রতিটি গাড়ীর মালিকদের নিকট থেকে দাবীকৃত মাসিক ১,৫০০/-( এক হাজার পাঁচ শত) টাকা চুক্তিতে সর্বমোট ১১৬ টি বিভিন্ন পিক-আপ, ট্রাক গাড়ী থেকে চাঁদা উত্তোলন করিয়া আসিতেছে। উক্ত ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৭, তারিখ-২৫/৩/২০২৪ খ্রিঃ, ২০১৮ সনের সড়ক পরিবহন আইনের ৮৩/৯৯ তৎসহ পেনাল কোড ৩৮৫ ধারায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD