1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিয়ের দেন-মোহর মাত্র ১০টাকা !!! - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

বিয়ের দেন-মোহর মাত্র ১০টাকা !!!

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে
কাজী সাহেব; নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না; বিয়ে পড়াচ্ছেন আজ ১৪ বছর ধরে । এমন অদ্ভুত
কথা কখনো শোনেন নাই ।
দেনমোহর কিনা মাত্র ১০টাকা ? কনে পক্ষের মুরুব্বিদের মুখে কথা নাই; ছেলে পক্ষের মুরুব্বিরা অবাক! এটা হয় না- কি ? উভয় পক্ষ বরের ওপর চরম বিরক্ত; নানা ভাবে তাকে বুঝানোর চেষ্টা চলছে । হট্টগোল দেখে বিয়ের মঞ্চ থেকে নেমে এলো কনে; এক মুরুব্বি এগিয়ে গেলেন মেয়ের কাছে-
মা! ছেলে বলছে দেনমোহর মাত্র ১০টাকা ।
জানি, এটা আমারই ডিসিশান ।
কি বলছো তুমি ? ১০টাকায় বিয়ে দেবো ? আমাদের মেয়ে কি এত সস্তা ?
তোমরা কি আমাকে বিয়ে দিচ্ছো না-কি বিক্রি করছো?
বিক্রি হবে কেন ?
তাহলে সস্তা-দামীর কথা উঠলো কেনো? আচ্ছা; বলো- আমার দাম কত ? ঠিক কত টাকা হলে তোমাদের মনে হয় আমাকে দিয়ে দেয়া যায় ?
তোমার দাম আবার কি? মানুষের কোন দাম ঠিক করা যায় না-কি ? মানুষ অমূল্য ।
মানুষ অমূল্য বলেই আমরা কোন দাম ঠিক করিনি, একটা প্রতীকী দেনমোহর ধার্য করেছি মাত্র ।
দেনমোহর একটা সিকিউরিটি মানি; তোমার সিকিউরিটির চিন্তা আমরা করবো না?
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি; এখন ভালো চাকুরী করছি । আমার সিকিউরিটি হাসবেন্ডের কাছ থেকে নিতে হবে কেন? আমি নিজের খরচ নিজেই চালাতে পারবো ইনশাআল্লাহ্ ।
কিন্তু ইসলামী শরীয়াহ্ ?
শোনো! তোমরা এখন একটা বড় অ্যামাউন্ট ঠিক করলে কি হবে ? ও কি সেটা এখন দিতে পারবে ? ওর পুরো সেভিংস বিয়েতে খরচ হয়ে গেছে আর ও কখনোই ওর বাবার কাছ থেকে টাকা নেবে না । তাহলে ? ইসলামী শরীয়াহ্ বলে সংসার শুরুর আগেই দেনমোহর শোধ করতে হবে । বাংলাদেশের কতজন মেয়ে দেনমোহরের টাকা পায়? গহনা বাবদ কিছু উসুল দেখায়; যেই গহনা আসলে গিফট দেবার কথা আর বাকিটা কাগজে কলমেই থেকে যায় । এই হিপোক্রেসির কি দরকার?
পরে যদি কিছু হয় ?
*ডিভোর্সের কথা বলছো? বিয়ের আগেই যদি ডিভোর্সের চিন্তা করেন তাহলে সেই বিয়ে কতোটা কল্যাণকর হবে? আমীরুল মুমিনীন আবূ হাফস্ উমার ইবনু আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন: “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি “ইন্নামালআমালু বিননিয়্যাতি”— অর্থাৎ “প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীলআর মানুষ তার প্রতিটি কাজে নিয়ত অনুযায়ী ফল পাবে ।” তাই বিয়ের আগেই যদি নিয়ত থাকে যে ডিভোর্স হয়ে গেলে তখন কি হবে, তাহলে ঐ বিয়ে তো ডিভোর্স হওয়ার সম্ভাবনাই বেশি । তাই আমি বিয়ের আগেই ডিভোর্সের কথা ভাবি না ।
হাসবেন্ড আমাকে পছন্দ করছে না, কিন্তু বেশি দেনমোহরের ভয়ে ডিভোর্সও দিচ্ছে না- এই দয়ার লাইফ আমি চাই না । আল্লাহ না করুন যদি কখনো আমাদের মাঝে দূরত্ব আসে; তাহলে আমি স্বেচ্ছায় ওকে ছেড়ে দিবো । যে মানুষটাকেই আমি পেলাম না; তার টাকা নিয়ে বাকি জীবন চালাবো-এতটা খারাপ অবস্থা আমার আসে নাই । আমার একটা আত্মসম্মান আছে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD