1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবে-মসিক মেয়র টিটু - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবে-মসিক মেয়র টিটু

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর।। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবে। মানসিকতার পরিবর্তন, উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ইত্যাদির মাধ্যমে সেবাদান প্রক্রিয়াকে আরো সহজ করতে হবে।

বুধবার সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্রের কর্মপরিকল্পনা গ্রহণ ও ডাব্লিউএলসিসি ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, ভালো সেবা প্রদানের যদি নির্দিষ্ট লক্ষ্য থাকে তবে তা অর্জন সম্ভব। সেবা নিয়ে নাগরিকদের কাছে যেতে হবে। এতে সেবা যেমন বেশি দেওয়া যাবে তেমনি সেবা প্রদানে কোন সীমাবদ্ধতা থাকলে তাও জানানো যাবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অব সিটি কর্পোরেশন (C4C 2) প্রকল্পের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) মোঃ ইউসুফ আলী।
সভায় প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখাপ্রধানগণ, C4C 2 প্রকল্পের চিফ অ্যাডভাইজর নাওকো আনজি সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD