1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে গণজাগরন মঞ্চ নেতা গ্রেপ্তার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন

ময়মনসিংহে গণজাগরন মঞ্চ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গণজাগরন মঞ্চের নেতা আবুল কালাম আজাদকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে থানা ভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে।

সুত্র জানায়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরন মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগ এলাকায় গণজাগরন মঞ্চের দাঁড়িয়ে জামায়াত নেতা আব্দুল কাদির মোল্লা, মতিউর রহমান নিজমী,আলী আহসান মোজাহিদ, বিএনপি নেতা সাকা চৌধুরীসহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে জ্বালাময়ি বক্তব্য দেন।

দুপুর আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্সের নবায়নের জন্য থানায় আসেন। বিষয়টি জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জানতে পেয়ে থানায় এসে শনাক্ত করে। পরে মডেল থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভালুকা উপজেলা জামায়াত আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু জানান, আমাদের নেতারা ছিল নির্দোষ তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইবুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এ দোষরকে পুলিশ গ্রেফতার করেছে। এ জন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক মামলায় অজ্ঞাতনামা মামলার আসামী গণজাগরন মঞ্চের নেতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD