1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাস কেন্দ্রিক বাকযুদ্ধ: নিশুকে কড়া জবাব দিয়ে সাংবাদিক তাসলিমা রত্নার পোস্ট ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর ব্যস্ততম গাঙ্গিনাপাড় এলাকায় সরকারি জায়গা ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সড়ক ও সরকারি জায়গা দখল করে বসানো বিভিন্ন অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। এ সময় বিপুল পরিমাণ মালামাল জব্দ করে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা।

অভিযান শেষে গাঙ্গিনাপাড় এলাকার ব্যবসায়ীদের সতর্ক করে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, দোকানের সামনে কোনো হকার বসতে দেওয়া যাবে না। একই সঙ্গে সড়ক ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরীর যানজট নিরসন, পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD