1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন ॥ টেন্ডার বয়কটের আহবান - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

ময়মনসিংহে এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন ॥ টেন্ডার বয়কটের আহবান

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে নতুন সিডিউল-২০২২ ইং প্রণয়ন এবং নির্মাণ সামগ্রীর লাগামহীন মুল্য বৃদ্ধির প্রতিবাদে টেন্ডার বয়কট করার আহবানে মানববন্ধন হয়েছে। এলজিইডি ঠিকাদার কল্যণ সমিতি ময়মনসিংহের উদ্যোগে রবিবার সকালে ময়মনসিংহ এলজিইডি ভবনের সামনে এই মানববন্ধন হয়।
এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, এবিএম জহিরুল হক, মোঃ সাইফুল ইসলাম, বুলবুল আহমেদ, কমল আগরওয়ালা, কামাল হোসেন প্রমুখ। এ সময় সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন বাদল, মঞ্জুর রহমার মঞ্জু, সরকার গোলাম ফারুক, মাসুদুর রহমান জুয়েল, আব্দুল গনি ভুইয়া, সাইফুল ইসলাম ভুইয়া, মামুনুর রশিদ, আল আমিন, জিএম নুরুল কবির স্বপন, আহসানুল কবির সোহেল, দেলোয়ার হোসেন, নয়ন চন্দ্র সরকার, খাইরুল ইসলাম, সোলাইমানসহ সহ জেলার ১৩টি উপজেলার সকল ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ঠিকাদারগণ ১৩ সেপ্টেম্বর থেকে জেলার এলজিইডির সকল পর্যায়ের টেন্ডার বর্জনের আহবান জানিয়ে বলেন, প্রান্তিক পর্যায়ে গ্রামীণ অবকাঠামো, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাটসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে ঠিকাদারগণ দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। ইতিমধ্যে নতুন রেইট সিডিউল ২০২২ ইং বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে প্রণয়ন ও অনুমোদন দেয়া হয়েছে। বর্তমানে এই রেইট সিডিউলে প্রাক্কলন তৈরী করে জিওবি প্রকল্পের আওতায় সংস্কার ও মেরামত কাজের দরপত্র আহবান করা হচ্ছে। এই প্রাক্কলনে ঠিকাদারগণ কাজগুলো বাস্তবায়ন করলে ঠিকাদারদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঠিকাদারগণ এলজিইডির নীতিনির্ধারকদের উদ্দেশ্যে বলেন, আগামী ১৩ সেপ্টেম্বরের আগে নির্মাণ সামগ্রীর বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে নতুন রেইট তৈরী না হলে টেন্ডার বয়কট করা হবে। ঠিকাদারগণ টেন্ডার বয়কটের সাথে একাত্বতা ঘোষণা করে আরো বলেন, সরকারের শেষ সময়ে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র সিন্ডিকেট গঠন করে নির্মাণ সামগ্রী রড, সিমেন্টসহ অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্ঠা করছে। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। ঠিকাদারগণ আরো বলেন, ঠিকাদারদের বিভিন্ন প্রকল্পে শত কোটি টাকার উপরে বিল দীর্ঘদিন যাবত বকেয়া রয়েছে। বকেয়া বিলগুলো দ্রুত পরিশোধ করে নতুন টেন্ডার আহবানের দাবি করেন। পরে ঠিকাদার কলাণ সমিতির উদ্যোগে নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রধান প্রকৌশলী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান স্বারকলিপি গ্রহণ করে দ্রুত প্রধান প্রকৌশলী বরাবর পাঠানোর অঙ্গিকার করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD