1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে পিআইও কার্যালয়ে হুমকির অভিযোগ, মামলা হয়নি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায়দের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এর মাঝে এসআই আশরাফুল আলমের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে অপহরন সহ ধর্ষনের চেস্টা মামলায় আসামী পাপুল আহম্মেদ মোল্লা, এসআই শারমিন আক্তার শাম্মীর নেতৃত্বে একটি টীম রহমতপর বাইপাস এলাকা থেকে ধর্ষনের চেস্টা মামলার আসামী জুয়েল হাসান জয়, এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম বলাশপুর আলীয়া মাদ্রাসা থেকে নিয়মিত মামলার আসামী সুরাইয়া ইয়াছমিন রুনা গ্রেফতার করে।এছাড়া এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা, এসআই আনোয়ার হোসেন এবং এসআই আল মামুন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ আরো ৪ জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মন্তাজ আলী, মোঃ ইমন মিয়া, রাব্বি হাসান ও মোঃ ফারুক মিয়া। তাদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD