1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোভিড-১৯ প্রতিরোধে মসিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ ফেসবুক স্ট্যাটাস কেন্দ্রিক বাকযুদ্ধ: নিশুকে কড়া জবাব দিয়ে সাংবাদিক তাসলিমা রত্নার পোস্ট ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল

কোভিড-১৯ প্রতিরোধে মসিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে চলছে ১৮ বছর ঊর্ধ্ব নাগরিকদের কোভিড ১৯ প্রতিরোধে সিনোভ্যাক টিকাদান ক্যাম্পেইন।

সরকারের সিদ্ধান্ত মোতাবেক মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় এ ক্যাম্পেইন আজ ছাড়াও আগামী ৩ ও ৪ অক্টোবর পরিচালিত হবে।

ওয়ার্ড কার্যালয়সমূহে চলমান এ কার্যক্রম আজ পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার। এছাড়াও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ এ সময় জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ইতোমধ্যে কোভিড ১৯ টিকাদানে লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ মানুষকে টিকা দিতে সমর্থ হয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে বাদ পড়া নগরিকদের টিকা প্রদানে মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া ওয়ার্ড কাউন্সিলরগণ বাড়িতে বাড়িতে এ ক্যাম্পেইন এর বার্তা পৌঁছে দিচ্ছেন।

তিনি আরও জানান, আগামী ৩ অক্টোবরের পরে প্রথম ডোজ বন্ধের একটি সিদ্ধান্ত রয়েছে। তাছাড়া করোনা সংক্রমণ সম্প্রতি বৃদ্ধি পাচ্ছে। তাই যারা এখনো কোভিড ১৯ টিকা নেননি তাদের দ্রুততম সময়ে টিকা নিতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD