1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে শিশু চোরসহ গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে শিশু চোরসহ গ্রেফতার ১১

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে শিশু চোর ও সেচ পাম্প চোরসহ বিভিন্ন অভিযানে ১১ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২১টি সেচ পাম্প, হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতারে বিট পুলিশিং ও টানা অভিযান চলছে। এরই অংশ হিসেব গত ২৪ ঘন্টায় চরাঞ্চলে কৃষকের সেচ পাম্প চুরি, মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।

এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম মাসকান্দা পলিটেকনিক্যাল ইন্সটিউট গেইটের সামনে থেকে মাদক ব্যবসায়ী বলাশপুরের নাজমুল হক আরজুকে ৫ গ্রাম হেরোইসহ, এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় দস্যুতার চেষ্টার অপরাধে আসামী মোঃ সেতুকে দেশীয় অস্ত্রসহ, এসআই আরিফুল ইসলাম নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে দস্যুতার চেষ্টার অপরাধে আসামী মোঃ কাউসারকে দেশীয় অস্ত্রসহ, এসআই মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ রাসেল মিয়া ও মোঃ ইমরান হোসেন ওরফে ইমান আলীকে, এসআই মোঃ আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম জয়বাংলা বাজার এবং তারাকান্দা থানাধীন খামারের বাজার থেকে সেচ পাম্প মটর চুরির আসামী আজাহারুল ইসলাম ও সাব্বিরকে ২১টি চোরাই মটরসহ গ্রেফতার করে।
এছাড়া এসআই নিরুপম নাগ, কামরুল ইসলাম এবং এএসআই গোলাম ফারুক পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরো তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, পাপ্পু, মোবারক হোসেন অন্তর ও মোস্তাফিজুর রহমান ওরফে রুমন। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD