1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
৪৬ লাখ টাকার সুপারী জব্দ করে নেত্রকোনার ৩১ বিজিবি - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের এলজিইডি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী গ্রেফতার ৬ গফরগাঁওয়ে সালিসের নামে তরুণকে মারধর, বাধা দিতে গিয়ে দাদার মৃত্যু হোয়াটসঅ্যাপ-ইমুতে লাখ টাকার মাদক লেনদেন: অভিযুক্তের খোঁজে গোয়েন্দা নজরদারি জোরদার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০ জেলা প্রশাসক সাইফুর রহমানের উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ ময়মনসিংহে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে

৪৬ লাখ টাকার সুপারী জব্দ করে নেত্রকোনার ৩১ বিজিবি

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্তে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৪৬, ৬৫,৬০০/- টাকার বিপুল পরিমানে বাংলাদেশী সুপারী জব্দ করেছে।

 গতকাল ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকা হতে ২৩১৫ ঘটিকা পর্যন্ত কলমাকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম এর নেতৃত্বে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ লেংগুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ১১৭৪ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কাঠালবাড়ী’ নামক এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত টাস্কফোর্স অভিযানে অস্ত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন এর উপস্থিতিতে সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম এর সাথে লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সেলিম ভূইয়াসহ ৩৫ জন বিজিবি সদস্য এবং ০১ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন। উক্ত টাস্কফোর্স অভিযানে মালিকবিহীন অবস্থায় ২১৬ বস্তা বাংলাদেশী সুপারী জব্দ করা হয়। যার সিজার মূল্য ৪৬,৬৫,৬০০/- (ছেচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শত) টাকা। জব্দকৃত সুপারী নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD