1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
প্রধানমন্ত্রী দেশ ও জনগনের  উন্নয়নের জন্য দিন-রাত পরিশ্রম করছেন-শরীফ আহমেদ এমপি - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকৃত যৌন আচরণের ঘটনায় চাঞ্চল্য: সিসিটিভি বিশ্লেষণে শনাক্ত, সিরাজগঞ্জ থেকে গ্রেফতার মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

প্রধানমন্ত্রী দেশ ও জনগনের  উন্নয়নের জন্য দিন-রাত পরিশ্রম করছেন-শরীফ আহমেদ এমপি

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন প্রধানমন্ত্রী দেশ ও জনগণের উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে সুর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উন্নয়ন ব‍্যাহত করার জন্য ৭১ এর পরাজিত শক্তিরা ঐক্যবদ্ধ হয়েছে। এসব অপশক্তিকে প্রতিহত করার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা  বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের পূর্বপুরুষ ও পরিবারের সদস‍্যরা যেভাবে যুদ্ধে ঝাপিয়ে পড়েছে আমরাও সেই ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে ঐক্যবদ্ধ থাকব। ৩১ ডিসেম্বর শনিবার বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিজয় পতাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এ সব কথা বলেন।
বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এহতেশামুল আলম।
 সমাবেশে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। এছাড়া সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা পরিষদের চেয়ারম্যাান অধ্যাপক ইউসুফ খান পাঠান চেয়ারম্যান, আমিনুল হক শামীম সি.আই.পি, ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক কবি ফরিদ আহমদ দুলাল। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ আল মামুন সমাবেশ সঞ্চালনায় ছিলেন। সমাবেশে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে জাতীয় পতাকা সম্বলিত একটি সুসজ্জিত বিশাল মিছিল সমাবেশকে আকর্ষণ বৃদ্ধি করেছে। সমাবেশে বিভিন্ন উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, তাতীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল সহকারে উপস্থিত হয়ে সমাবেশকে পরিপূর্ণ করে তুলে।
সমাবেশ শেষে দেশ বরেণ্য শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশ পুলিশ নাট্য দল পরিবেশিত মো. হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম বার, অতিরিক্ত আইজিপি বাংলাদেশ পুলিশের গবেষণা ও নির্দেশনায় ১৫ই আগস্ট উপর রচিত গবেষণালদ্ধ নাটক অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD