1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নেত্রকোনা ৩১ বিজিবি কতৃর্ক ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন

নেত্রকোনা ৩১ বিজিবি কতৃর্ক ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি এর অভিযানে ২৮,০০,০০০/- টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে।

গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক ০১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন৩১ বিজিবি এর অধীনস্থ পাঁচগাও বিওপি হতে ০৬ সদস্যের একটি বিশেষ টহল দল কমান্ডার নায়েক মোঃ মেহেদী আলম এর নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে গমন করেন। ঐদিন রাত আনুমানিক ০২৩০ ঘটিকায় কিছু সংখ্যক লোক ভারত হতে কাপড়ের গাইট মাথায় করে কলমাকান্দা উপজেলার ৮নং রংছাতি ইউনিয়নের চন্দ্রডিংগা নামক সীমান্ত এলাকায় প্রবেশ করে। বিজিবি টহল দল তাদেরকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। টহল দল কর্তৃক উক্ত স্থান হতে বিপুল পরিমান ভারতীয় উন্নমানের শাড়ী ও লেহেঙ্গা উদ্ধার করা হয়। উক্ত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD