1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে আনিছ হত্যাকান্ডের ঘাতক লেলিন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা

ময়মনসিংহে আনিছ হত্যাকান্ডের ঘাতক লেলিন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৩৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহের নাটকঘর লেনে ছুরিাঘাতে আহত আনিছুর রহমান আনিছ মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১০ টারদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হত্যাকান্ডে ঘাতক মীর আক্রাম হোসেন লেলিনকে কোতোয়ালি পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি নাটকঘরলেন।
খোজ খবর নিয়ে জানা গেছে, ফুলবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুর রহমান আনিছ ২০১৬ সালে ময়মনসিংহ নগরীর নাটকঘর লেনে বাসা নির্মাণ করে বসবাস করছেন। এর পর থেকে স্থানীয় নাটকঘর লেনের মীর আক্রাম হোসেন লেলিন তার সাথে শত্রুতা পোষন করে আসছে । লেলিন প্রায়ই আনিছ ও তার পরিবারের লোকজনদের বিভিন্ন মাধ্যমে খুন জখমের হুমকি দিয়ে আসছিল।
গত ২৬ মার্চ আনিছ আসরের নামাজ পড়তে নাটকঘরলেন জামে মসজিদে যাওয়ার পথে ভাঙ্গার মোড়ে পৌঁছামাত্রই লেলিন আনিছের পথরোধ করে এবং তার উপর অতর্কিত হামলা চালায়। আনিছকে এলোপাথারী মারধরসহ লেলিনের সাথে থাকা ধারালো চাকু দ্বারা মারাত্মক আহত করে এবং নগদ টাকা লুটে নেয়। গুরুতর আহত আনিছকে স্থানীয়রা উদ্ধার করে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা আক্তার বকুল বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা নং ৯৩ তাং ২৮/৩/২৩, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/ ৩৭৯/৬০৬(।।)  পেনাল কোড দায়ের করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মামলা দায়েরের পর পরই লেলিনকে গ্রেফতার হয়েছে। আনিছুর রহমান মারা যাওয়ায় এই মামলায় হত্যাকান্ডর জন্য ৩০২ ধারাযুক্ত হবে। এছাড়া অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য লেলিনকে রিমান্ডের জন্য শুক্রবার আদাদলে আবেদন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD