1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে পাচ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

ময়মনসিংহে ডিবির অভিযানে পাচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,  ময়মনসিংহ।ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল, ৪২ আ্যাম্পল নেশাজাতীয় ইনজেকশন ও  এককেজি গাঁজা উদ্ধার করা হয়েছে  এ সময় ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।  এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডিবি পুলিশ এ বিপুল মাদকদ্রব্য উদ্ধার করে। এর মাঝে  এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে হালুয়াঘাট নতুন বাসষ্ট্যান্ড এলাকা থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন ও মোঃ রাশেদুল ইসলাম গ্রেফতার করে। এসআই কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ত্রিশালের কানহর এলাকা থেকে ৪২ অ্যাম্পল নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ ও মোঃ আঃ আজিজকে গ্রেফতার করেন। অপরদিকে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে মুক্তাগাছার চক লাঙ্গুলিয়া এলাকা থেকে  এককেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আঃ করিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৫ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে হালুয়াঘাট, ত্রিশাল ও মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান চলমান রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD