1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ধর্ষক ও সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৮ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ কুষ্টিয়া ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি’র অভিযোগ মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক জমির মাটি আত্মসাতকাণ্ড: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নামছে শিক্ষা অফিস ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪ পাগলায় গলা কাটা লাশের রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারে পুরুস্কৃত হয়েছে ডিবি পুলিশ

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ধর্ষক ও সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৮

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জুয়ামুক্ত অব্জল গড়ে তোলা, চুরি-ছিনতাই রোধ ও মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।


এর মাঝে এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ পূর্ববাজার মেইন রোড থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সবুজ মিয়া, মোকারম হোসেন ইমন ও মোঃ মোস্তাকিম আহমেদকে ৯৩ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ গ্রেফতার করে। এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম কাচারী ঘাট এলাকা হইতে ধর্ষণ মামলার আসামী মাসকান্দা গনসার মোড়ের আলমগীর হোসেন ওরফে সোবারুল, এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম সুহিলা বাজার হইতে ধর্ষণ মামলার আসামী ইদ্রিস আলী শ্রাবন, এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম বলাশপুর নয়াপাড়া আগার কান্দা তিন রাস্তার মোড় থেকে দস্যুতার চেষ্টা পুরাতন মামলার আসামী তানভীর হাসান অন্তর,

এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম খাগডহর মদিনা নগর মধ্যপাড়া খালের পাড় জুয়াড় আসর থেকে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, আঃ বারেক, মোঃ স্বপন কুদ্দুস, মোঃ মজনু মিয়া, আঃ মজিদ, মোঃ মুরাদ ও মোঃ কালু। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
এছাড়া এসআই তাইজুল ইসলাম, উত্তম কুমার দাস, ত্রিদীপ কুমার বীর, এএসআই আবুল কালাম আজাদ এবং চাঁন মিয়া পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুইজনসহ আরো চার পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ জাহিদ হোসেন উজ্জল, মোঃ শামসুল হক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আইয়ুব আলী ও মোঃ উসমান গনি। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD