1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারের বিভিন্ন মন্ডপ পরিদর্শন - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারের বিভিন্ন মন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১ নং পুলিশ ফাঁড়ি এলাকায় পূজামন্ডপ ও মন্দিরসহ আশপাশের আইন শৃংখলা নিয়ন্ত্রণ, ভক্ত ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিতে ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন টিম সহকারে নজরদারি শুরু করেছেন। শনিবার রাতে এসআই আনোয়ার হোসেন নগরীর শীববাড়ি, নারীশক্তি পূজামণ্ডপ সহ বেশ কয়েকটি মন্ডপ ঘুরে দেখেন এবং পরিদর্শন করেন। এ সময় মন্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মন্ডপে মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর জন্য তিনি নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বলেন, যে কোন সমস্যা এবং অপ্রীতিকর ঘটনায় জরুরীভাবে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এবং ফাড়ির ইনচার্জকে অবহিত করুন। এছাড়াও মণ্ডবে গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হবে, শুধু তাই নয় পূজামণ্ডবে কেউ নাশকতা করার চেষ্টা করলে নাশকতাকারী যতই প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআই আনোয়ার হোসেন বলেন, ১ নং ফাড়ি এলাকায় ৩৬ টি পূজমন্ডপ রয়েছে। তিনি বলেন, ময়মনসিংহের সুযোগ্য জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা (পিপিএম-সেবা) এর নির্দেশে, কোতোয়ালী মডেল থানা ইনচার্জ শাহ কামাল আকন্দের (পিপিএম বার) দিক নির্দেশনায়, ১নং পুলিশ ফাঁড়ির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা দিতে প্রস্তুত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD