1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে পাগলা থানার শারফুল হত্যাকান্ডের মুলহোতাসহ আটক দুই - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে পাগলা থানার শারফুল হত্যাকান্ডের মুলহোতাসহ আটক দুই

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের পাগলা থানার চাঞ্চল্যকর শারফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীসহ ২ আসামীকে আটক করেছে র‌্যাব-১৪ ময়মনসিংহ। আটককৃতরা হলো, মোঃ অমিত ও মোঃ মিজানুর রহমান। রবিবার রাতে র‌্যাব-১৪ তাদেরকে আটক করে বলে র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর আখের মোহাম্মদ জয় জানান।

তিনি আরো জানান, গফরগাও উপজেলার পাগলা থানার মেদনারটেক গ্রামের ইউসুফ আলী প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সভাপতির পদ নিয়ে একই গ্রামের মাহাবুল ইসলাম ও মিজানুর রহমানদের সাথে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মিজানুর রহমান ও অমিতসহ অন্যান্যরা গত ১৮ জুলাই প্রকাশ দিবালোকে দেশীয় অস্ত্র নিয়ে মাহাবুলদের বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে এবং মাহাবুল, তার এবং ভাই শারফুল ইসলাম এলোপাথারি মারপিট করে গুরুতর জখম করে। তাদের মধ্যে শারফুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৭ দিন চিকিৎসাধীন অবস্থায় গত ৬ আগষ্ট তিনি মারা যান। এ ব্যাপারে নিহত শারফুলের ভাই মাহাবুল ইসলাম বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যাহা পাগলা থানার মামলা নং- ০৯, তারিখ- ১৯/০৭/২০২২খ্রি, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/ ৩০৭/৩৫৪/৩৮০/৫০৬/১১৪, সংযুক্ত ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। র‌্যাব আটককৃতদেরকে পাগলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে মেজর আখের মোহাম্মদ জয় জানিয়েছেন। পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, প্রথমে এ ঘটনায় মারামারির মামলা হয়েছিল। সকল আসামীরা আদালত থেকে জামিনে আসেন। দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় শারফুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। মামলায় পরে ৩০২ ধারাযুক্ত করে আদালতকে অবহিত করা হলে সকল আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। এর পর থেকে আসামীরা পলাতক রয়েছে। পলাতক আসামীদেও গ্রেফতাওে চেষ্ঠা চলছে। রবিবার র‌্যাব পুলিশের সহায়তায় মুলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD