1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্যকে ২ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে পিআইও কার্যালয়ে হুমকির অভিযোগ, মামলা হয়নি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায়দের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্যকে ২ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে আন্তঃজেলা মোটরাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদেও কাছ থেকে ২টি চোরাই মোটর সাইকেল ও মোটর সাইকেলের লক ভাংগার ৪টি মাস্টার চাবি উদ্ধার কওে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দিঘারকান্দা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা ময়মনসিংহ বিভাগীয় নগরীর দিঘারকান্দা এলাকায় চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ খবর পেয়ে তাৎক্ষনিক ডিবির এসআই রেজাউল আমীন বর্ষনকে অভিযান পরিচালনায় নির্দেশ দেয়া হলে ঐ কর্মকর্তা সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালায়। অভিযানে দিঘারকান্দা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ২টি চোরাই মোটরাসাইকেল ও মোটরসাইকেলের লক ভাংগার ৪টি মাস্টার চাবিসহ আন্তঃজেলার মোটর সাইকেল চোর চক্রের ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইলের মধুপুরের মাকসুদ হোসেন মানিক ওরফে মাহবুব মানিক, পঞ্চগড়ের বোদা থানার নুর ইসলাম, চাদপুরের মতলব থানার সোহেল মিয়াজী, চাদপুরের দক্ষিণ মতলব থানার রনি মিজি ও কামরুজ্জামান সিটু এবং চাদপুরের মতলব উত্তর থানার সোহান প্রধান। তাদেও বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত চোরদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। মোটরসাইকেল চোরচক্রের পলাতক সদস্য ও আরো চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি দাবি করেন।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD