1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফ স্মরণ সভা অনুষ্ঠিত  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক ধর্মীয় প্রতিষ্ঠান,সরকারি উন্নয়ন ও গণমাধ্যম—তিন খাতে আতঙ্ক ছড়ানো অপরাধচক্রের ছায়া প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ, সাংবাদিকদের প্রতীকী প্রতিবাদ জেলা প্রশাসককে প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন সংস্কার বিহীন ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী ঘোষণা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা দিয়েছে বিএনপি সমর্থিত নেতা চাঞ্চল্যকর দিপু হত্যা মামলার ঃ নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার,আরও এক আসামি গ্রেফতার ঈশ্বরগঞ্জে পিকাআপ–মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

ময়মনসিংহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফ স্মরণ সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এম পি বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন এক কৃর্তিমান পুরুষ। তিনি ছিলেন স্বচ্ছ রাজনীতির প্রতীক। সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করতে প্রতিমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফের পিতা শহীদ নজরুল ইসলাম জাতির জনকের অনুপস্থিতিতে তারই নির্দেশে ও পরিকল্পনা অনুসারে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। ঠিক একইভাবে ওয়ান এলিভেনের সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সফলভাবে দায়িত্ব পালন করে জননেত্রী শেখ হাসিনাকে মুক্ত করাসহ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিকদের হাতে রাজনীতি ফিরিয়ে দিয়ে সেনা সমর্থিত সরকারকে বাধ্য করেন। তিনি আরো বলেন,  সৈয়দ আশরাফের মত নেতা এখন খুবই প্রয়োজন। জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা সৎ, নিষ্ঠাবান, সাহসী পরীক্ষিত নেতা, জমপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে
সৈয়দ আশরাফ স্মরণ সভায় কে এম খালিদ বাবু এমপি এ সব কথা বলেন।
মঙ্গলবার বিকালে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মুক্তাগাছা আসন থেকে নির্বাচিত কে.এম. খালিদ এম.পি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে গৌরীপুর থেকে নির্বাচিত এমপি নাজিম উদ্দিন আহমেদ বলেন, মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেছিলেন, রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন। আর দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন।
সৈয়দ আশরাফ একটি আদর্শ। সেই আদর্শকে রাজনীতিবিদদের অনুসরণ করতে আহবান জানিয়ে বলেন, এখন আপনারা চিন্তা করেন কি করবেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম একজন আদর্শবান এবং বিশাল বড়মাপের রাজনীতিক ছিলেন। তিনি সৎ, দূরদর্শী সম্পন্ন নেতা ছেলেন। তিনি আরো বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম যভাবে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগলে রেখেছিলেন, ঠিক একইভাবে তার উত্তরসূরি মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে আগলে রেখেছেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
এছাড়া মহিলা আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা খাতুন, যুবমহিলা লীগের আহবায়ক অধ্যাপিকা বিলকিস খানম পাপড়ী সহ আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন । স্মরণ সভায় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শীববাড়ি দলীয় কার্যালয়ে মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD