1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পিবিআই কর্মকর্তা সেজে প্রতারণা কালে পিবিআই এর হাতেই গ্রেফতার  - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

পিবিআই কর্মকর্তা সেজে প্রতারণা কালে পিবিআই এর হাতেই গ্রেফতার 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

গত ০২/০১/২০২৩ খ্রিঃ সন্ধ্যায় মোঃ আব্দুর রাশেদ @ রাশিদুল ইসলাম রাশিদ (৩০) ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলাস্থ তার সেবা ডায়গনস্টিক সেন্টারে অবস্থানকালীন সময়ে তার ব্যবহৃত মোবাইল নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পিবিআই ময়মনসিংহ এর এসআই ফারদিন আহম্মেদ পরিচয় দিয়ে কল করে জানায়, “তোমার নামে পিবিআইতে একটি মামলা হয়েছে এবং মামলার ওয়ারেন্ট আছে। তুমি আমাদের নগদ/বিকাশ ০১৯৯৬xxxxxx নম্বরে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা পাঠাও, আমরা আসবনা, মামলাটি এখানে শেষ করে দিব”। পাশাপাশি প্রতারক চক্র সুচতুরতার সাথে তাদের তৈরিকৃত কাল্পনিক একটি এফআইআর রাশিদুলের ইমু আইডিতে প্রেরণ করে। এফআইআরের আসামীর কলামে “এপি-স্কুল রোড, উচাখিলা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, সেবা ডায়গনস্টিক সেন্টার, মোঃ রাশিদুল ইসলাম রাশিদ লেখা”। তদন্তকারী কর্মকর্তার কলামে “মামলাটি পুলিশ উপ পুলিশ পরিদর্শক ফারদিন আহম্মেদ, জেলা পিবিআই তদন্ত তদারকি করবেন” মর্মে লেখা ছিল। পরবর্তীতে গত ০৩/০১/২০২৩ তারিখ সকালে ও বিকালে অজ্ঞাত প্রতারকরা রাশিদুলের মোবাইল নম্বরে ফোন করে তাদের নগদ/বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে অথবা পিবিআই অফিস, ময়নার মোড়, ময়মনসিংহে টাকা নিয়ে আসতে বলে। রাশিদুল ইসলাম বিষয়টি নিয়ে তার পরিচিতজনদের সাথে আলোচনা করে পিবিআই, ময়মনসিংহ অফিসে এসে জানতে পারেন এসআই ফারদিন আহম্মেদ নামে কোন পুলিশ কর্মকর্তা এখানে কর্মরত নাই। নিশ্চিত প্রতারণা বুঝতে পেরে রাশিদুল ইসলাম পিবিআই, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার বরাবরে একটি লিখিত অভিযোগ প্রদান করেন।

অ্যাডিশনাল আইজিপি, পিবিআই জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগীতায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) অমিতাভ দাস অভিযোগটির বিষয়ে ছায়া তদন্ত শুরু করেন।

পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার এর দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে অজ্ঞাতনামা প্রতারকদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হন। বিষয়টি রাশিদুল ইসলামকে জানালে তিনি পিবিআই, ময়মনসিংহ জেলার সহযোগীতায় ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করেন। তৎপ্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-০২, তাং-০৫/০১/২০২৩ খ্রিঃ, ধারা-১৭০/৩৮৫/৪২০/৪৬৮/৪৭১/৩৪ পেনাল কোড রুজু হয়।

এ বিষয়ে পিবিআই, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার বলেন, এটি পিবিআইএর নামে প্রতারণার মত একটি দুঃসাহসিক ও চাঞ্চল্যকর ঘটনা। মামলা রুজুর পর পরই প্রতারকদের গ্রেফতারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে ক্ষিপ্রতার সাথে অদ্য ০৬/০১/২০২৩ তারিখ গভীর রাতে ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা এলাকা হতে প্রতারক চক্রের অন্যতম প্রধান আসামী আব্দুল কাইয়ুম ৥ অনিক কে গ্রেফতার করা হয়। প্রতারক চক্রের সকল সদস্যদেরকে চিহ্নিত করা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য যে, এই মামলার প্রতারক চক্রের সদস্যগণ বৃহত্তর ময়মনসিংহে বিভিন্ন পাবলিক/সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জাল-জালিয়াতিসহ ডিজিটাল প্রতারণার সাথে জড়িত। তাদের নামে প্রতারণার মামলা/মোকদ্দমা রয়েছে।

আজ ০৬/০১/২০২৩ তারিখ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD